| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সেই পুরস্কার পেলেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১১:৪১:৫৩
আবারও সেই পুরস্কার পেলেন নেইমার

বিশ্বকাপ, কোপা আমেরিকা, কিংবা লা লিগার মত কাপের কথা আমারা সবাই বুঝি। কিন্তু কী এই সাম্বা গোল্ড কাপ? এটা হয়তো অনেকেই বুঝি না। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দেয়। ব্রাজিলের বাইরে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের দেশের বাইরে যে ফুটবলাররা বেশি ভালো ফুটবল খেলে তাদের সমীক্ষা চালান ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন হয়। সেই ভোটের নিরিক্ষে পুরস্কার দেওয়া হয়। ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করা হয়েছে। কেউ কেউ এই পুরস্কারটিকে সাম্বা ডি’অর’ও বলে থাকেন।

সংবাদকর্মী, প্রাক্তন ফুটবলার ও সাম্বা ফুটের অনলাইন পাঠকের ভোটে নির্বাচনের মাধ্যমে নিরবাচিত করা হয় সেরা ফুটবলার। গত বছর ব্রাজিলের বাইরের লিগে খেলা সেরা ফুটবলার নির্বাচিত হন পিএসজির তারকা নেইমার। মোট ছয় বার এই পুরস্কার জিতলেন তিনি। এই নিয়ে টানা তিন বছর এই পুরস্কার নিজের পকেটে তুললেন তিনি।

এই পুরস্কার প্রার্থী জানা যাচ্ছে মোট ৩০ জন ফুটবলার প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে থেকেই সেরা ফুটবলারকে বেঁছে নেওয়া হয়েছে। প্রিমিয়র লিগে খেলা ১২ জন ফুটবলার ট্রফি জেতার দৌড়ে ছিলেন। লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার- ভিনিসিয়স, রাফিনিয়া, রড্রিগো ও মিলিতাও। লা লিগার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলাররা ছিলেন এই প্রতিযোগিতায়।

প্রথম সাম্বা গোল্ড ট্রফি শুরু হয় ২০০৮ সালে। প্রথমবার এই পুরস্কার জেতেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা। প্রায় ১৫ বছর ধরে চলে আসা এই পুরস্কার জিতেছেন মাত্র আট জন ফুটবলরা। কাকা, লুইস ফ্য়াবিয়ানো, মাইকন, রবার্তো ফিরমিনো ও অ্যালিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। ৩ বার জিতেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। সবচেয়ে বেশিবার জিতেছেন নেইমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...