| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কেক কেটে সতীর্থদের সঙ্গে রোনাল্ডোর উল্লাস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১০:৩৪:৫৪
কেক কেটে সতীর্থদের সঙ্গে রোনাল্ডোর উল্লাস

সাম্প্রতিক সময়ে এই cr7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর বিতর্ক এক সুতায় গাথা হলেও গোটা বিশ্বে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই রোনাল্ডোর ৩৮তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না কেউ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা দেখা দেয়। শুধু তাই নয়, আল নাসের টুইটারে যে ভিডিওটি পোস্ট করে সেখানেও ভক্তদের শুভেচ্ছার ঢল দেখা যায়।

তার এই জন্মদিন উদযাপনের ভক্ত কিংবা সমর্থকদের ধন্যবাদ জানাতে একদম ভুল করেননি। বিশ্বমানের এই তারকা তাঁর ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, 'সবাইকে ধন্যবাদ জানাই আমার জন্মদিনে শুভেচ্ছো জানানোর জন্য।' সেই ছবিতে শুধু তাঁর বন্ধুরা ছিলেন না। সেই সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী এবং পুত্রও। স্বাভাবিক ভাবেই নিজের জন্মদিন বেশ ভালো ভাবেই উদযাপন করলেন সিআর সেভেন।

সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাঁর। গোলের দেখা পাচ্ছেন না তিনি। সেই বিশ্বকাপ থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সিআর সেভেন। কখনও কোচের সঙ্গে খারাপ ব্যবহার করে সমালোচনায় জড়িয়েছেন তিনি। আবার কখনও বা প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় বিভিন্ন রকম মন্তব্য করে করে বিতর্কে জড়িয়েছেন তিনি। যেখানে সিআর সেভেন সেখানে যে বিতর্ক থাকবে না এমনটা হতে পারে না।

ইউরোপে কোনও ক্লাব না পেয়ে এশিয়ায় খেলতে এসেছেন তিনি। নতুন ক্লাব আল নাসেরের জার্সি গায়ে খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। তার মধ্যেই শোনা যাচ্ছে তিনি নাকি ফের ইউরোপে ফিরছেন। তবে সব কিছুই জল্পনার মধ্যেই রয়েছে।

আর এই সবের মধ্যেই বর্তমান ক্লাব আল নাসেরের অনুশীলনে এসে সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আল নাসের এফসি সেই ভিডিও পোস্ট করে লিখেছে, 'রোনান্ডো তাঁর নতুন বাড়িতে প্রথম জন্মদিন উদযাপন করেছেন। আমাদের ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানোকে জন্মদিনের শুভেচ্ছা। আরও একটি বছরের সাফল্য কামনা করছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...