| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের আবিষ্কার তৌহিদ হৃদয় জাতীয় দলে ঢোকা এখন সময়ের দাবী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১১:৩১:৩৭
বিপিএলের আবিষ্কার তৌহিদ হৃদয় জাতীয় দলে ঢোকা এখন সময়ের দাবী

অন্য দেশগুলো এইসব লীগ থেকে নতুন অনেক খেলোয়ার পাচ্ছে। প্রতিবছরই আইপিএল শেষ হলে দেখা যায় খেলোয়াড়দের ছাড়াছাড়ি। বর্তমান ভারতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই এই আইপিএল থেকে উঠে এসেছে।

কেএল রাহুল,দীপক হুডা,রাহুল ত্রিপাঠী,সানজু স্যামসনরা আইপিএলে নিজেদের প্রমান করে জাতীয় দলে এসেছেন। কিন্তুু এখানেই পিছিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আসর বিপিএল। মান সম্মত নতুন খেলোয়ার সেভাবে উঠে আসছে না। ঘুরে ফিরে সেই পুরোনোরাই পারফর্ম করছেন। ৮ বারের বিপিএলে সাকিব একাই টুর্নামেন্ট সেরা হয়েছেন চারবার। এবারও এগিয়ে আছেন সবার চেয়ে। এ থেকেই বুঝা যায় নতুনরা সেভাবে পারফর্ম করেছে না।

তবে এবারের বিপিএলে এমন দু'একটা নাম উঠে আসছে। যারা জাতীয় দলের দরজায় করা নাড়ছেন। তাদেরই একজন তৌহিদ হৃদয়।চলতি বিপিএলে মোট নয় ইনিংস ব্যাট করে ৫টি ফিফটির দেখা পেয়েছেন। তার মধ্যে প্রথম পাঁচ ম্যাচেই করেছেন চার ফিফটি।চারাটিতই ছিলেন ম্যান অফ দ্যা ম্যাচ। মাঝে ইনজুরির কারনে দুইটি ম্যাচ মিস করেছেন।

মোট নয় ইনিংস ব্যাট করে ৩৭৩ রান নিয়ে আছেন এক নম্বরে। ফিফটি ৫ টি। চার মেরেছেন সবচেয়ে বেশি ৪০ টি। ছয় মেরেছেন ১২ টি। স্ট্রাইক রেট ১৪৯ এভারেজ ৫৩। খেলতে পারেন ওপেনিং অথবা মিডল অর্ডারেও।

রান তো অনেকেই করেন। তবে তৌহিদ হৃদয় যেভাবে খেলছেন তাতে এখনই তাকে জাতীয় দলে জায়গা দা দেয়ার কোনো কারন নেই। আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারেন। সময় মতো বড় সটও খেলতে পারেন। ডট বল দেয়ার প্রবনতা কম। বিপিএলে শুরুর দিকের ইনিংস গুলোতে চাপের মুখে ম্যাচ বের করে আনতেও দেখা গেছে। ওপেনিং এ লিটন দাস, নাজমুল হোসেন শান্তর সাথে তৃতীয় ওপেনার হিসেবে তৌহিদ হৃিদয় কে রাখাই যায়। দরকার হলে মিডল অর্ডারের খেলতে পারবেন।

বাংলাদেশে এমনিতেই টি-টুয়ান্টির উপযোগী ব্যাটসম্যান খুব কম। তবে এবারের বিপিএলে তৌহিদ হৃিদয় যে ভাবে ব্যাট করছেন ইংল্যান্ডের বিপক্ষে তাকে একটা সুযোগ দেয়া যেতেই পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...