| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড সিরিজেই কি দলে ফিরছেন নাসির হোসেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১০:৩৩:২৬
ইংল্যান্ড সিরিজেই কি দলে ফিরছেন নাসির হোসেন

কিন্তুু কোনো এক অজানা কারনে হঠাত করেই নিজেকে হারিয়ে ফেললেন।এক সময়কার ফিনিসার নিজেই ছিলেন ফিনিসের পথে। মাঝখানে একবার ফিরেছিলেন। তবে ব্যাটার নাসির নয় ব্যাটে বলে মিনি অলরাউন্ডার হিসেবে। তবে সেটাও ধরে রাখতে পারেননি। তার সাথে ছিলো মাঠের বাইরের বিতর্ক। সব মিলিয়ে নাসির যেন চলে যাচ্ছিলেন রাডারের বাইরে।

এইতো গত বিপিএলেও দল পাননি। পাওয়ার কথাও নয়। পারফর্ম করতে পারছিলেন না কোথাও। তবে এবার এনসিএলে কিছুটা রান পেয়েছিলেন। সেই সুবাদে ঢাকা ডমিনেটরস কিনে নেয় নাসির কে। শুধু খেলোয়াড় হিসেবে নয় তারা নাসির কে দিয়েছেন অধিনায়কত্বের গুরু দায়িত্বও।নাসির বোধহয় এই সুযোগের অপেক্ষায়ই ছিলেন। ব্যাটে বলে সমান তালে জলে উঠলেন।

চলতি বিপিএলে ১১ ম্যাচে নাসিরের ব্যাট থেকে এসেছে ৩৪২ রান। রান সংগ্রাহকের তালিকায় আছেন সেরা পাঁচে। বল হতে তো দেখিয়েছেন জাদু।১৬ উইকেট নিয়ে বোলিংয়ে আছেন এক নম্বরে। আপাতত তার আশেপাশে কেও নেই। দুই নম্বরের থাকা মোহাম্মদ আমিরের উইকেট ১৩ টি। চলতি বিপিএলে আমির কে না দেখতে পাওয়ারই কথা।

নাসিরের জাতীয় দলে আসার আরও একটি কারন রয়েছে। আর তা হলো তার জায়গায় অলরাউন্ডার হিসেবে যারা খেলছেন তাদের পারফরম্যান্স। গত বিশ্ব কাপ দলে ছিলেন মোসাদ্দেক হোসেন। যদিও বিশ্ব কাপে খুব একটা ভালো করতে পারেননি। চলতি বিপিএলেও ব্যাট হাতে ৭ ইনিংসে করেছেন ১০২ রান। বল হাতে পেয়েছেন ৬ উইকেট। ইকোনমি নয় এর কোঠায়। এই পারফরম্যান্সে জাতীয় দলের জন্য বিবেচিত হবার কথা নয়।

নাসির ভালো করলেও দল হিসেবে ঢাকা ভালো করতে পারে নি। সেমির লড়াই থেকে ছিটকে গেছে আগেই। তবে নাসিরের হাতে আরও একটি ম্যাচ আছে। ভালো কিছু করে নিজের অবস্থার আরও উন্নতি করার সুযোগ তার সামনে তো থাকছেই। একই সাথে ইংল্যান্ড সিরিজেও অলরাউন্ডার হিসেবে নাসির হোসেন কে জাতীয় দলে আরও একবার দেখতে চাইছে দেশের কোটি ক্রিকেট প্রেমিরা। বিপিএলে ফর্ম বিবেচনয় নির্বাচকরা নাসির কে সেই সুযোগ দেন কি না সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...