| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সেই সালাহর এই হাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫৭:৫৫
সেই সালাহর এই হাল

গত মৌসুমেও যৌথভাবে সর্বোচ্চ ২৩ গোলের রেকর্ড ছিলো সালাহর দখলে।কিন্তু এই মৌসুমে নিজের ছায়াকেও যেন খুঁজে পাচ্ছেন না। জানুয়ারিতে একটি গোলও পাননি তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২০ ম্যাচে গোল করেছেন মাত্র ৭টি। সবমিলিয়ে নিজের আত্মবিশ্বাসটাই যেন হারাতে বসেছেন লিভারপুলের এই মিশরীয় তারকা ফুটবলার।

সালাহর মতোই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না লিভারপুলও। ইপিএলে শিরোপা জেতা তো দূরের কথা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। সালাহ’র এই ফিকে পারফর্ম্যান্স আর গোল করতে না পারার ব্যর্থতাই কোনঠাসা করে দিচ্ছে লিভারপুলকে। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ১০ নম্বরে অবস্থান করছে লিভারপুল। পয়েন্ট টেবিলের সবার উপরে থাকা আর্সেনালের পয়েন্ট ২০ ম্যাচে ৫০।

ক্লাবের হয়ে যা যা অর্জন করা দরকার প্রায় সবটাই অর্জন করেছেন সালাহ। লিভারপুলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। দলটার হয়ে এখন পর্যন্ত ২৮৫ ম্যাচে গোল করেছেন ১৭৩টি এবং করিয়েছেন ৭০টি। ৬ মৌসুম খেলে গোল্ডেন বল জিতেছেন ৩ বার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...