হঠাৎ যে কারনে বিপিএল ছেড়ে দেশ ছাড়লেন সাকিব আল হাসান
এবারের বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। বরিশালের পরবর্তী দুই মাচ আগামী ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।
হঠাৎ এমন অবস্থাতেই ওমরাহ পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতার পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় বিমানবন্দরে লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরবে যাওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
এদিকে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এবারের বিপিএলেও রয়েছেন দারুণ ফর্মে। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
