| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চরম নাটকীয়তায় শেষ গল ঢাকা-রংপুরের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ২২:৫৪:১৯
চরম নাটকীয়তায় শেষ গল ঢাকা-রংপুরের ম্যাচ, জেনে নিন ফলাফল

১৩১ রানের লক্ষ্য মাত্রায় ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন নাঈম শেখ। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। তিনে নামা শেখ মেহেদিকেও ফিরিয়েছেন শরিফুল।

৯ রানে ২ উইকেট হারিয়ে রংপুর যখন ধুকছিল তখন দলের হাল ধরেন রনি তালুকদার এবং সোহান। তৃতীয় উইকেট জুঁটিতে ৯৩ রান যোগ করেন তারা। সোহান ৩৩ বলে ৬১ রান করেন। আর রনির ব্যাট থেকে এসেছে ৩৪ রান।

এই দুইজনের বিদায়ের পর আবারও পথ হারায় রংপুর। ১০২ রানে তৃতীয় উইকেট হারানোর পর আর ২২ রান যোগ করতে আরও ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে সোহানের দল। নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ২ উইকেটের জয় পেয়েছে রংপুর।

এরআগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকা ডমিনেটর্সের। প্রথম ওভারেই ইনফর্ম মোহাম্মদ মিথুনকে হারায় স্বাগতিকরা। ৫ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়েন। পরের ওভারে সাজঘরে ফেরেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটার নাসির হোসেন। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২ রান।

৮ রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে দল যখন ধুকছে তখন বিপদ আরও বাড়িয়েছেন সৌম্য সরকার। ১২ বল খেলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। ১১ রানের মধ্যেই দলের তিন অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন ডমিনেটর্সদের টেনে তোলার চেষ্টা করেন তরুণ আব্দুল্লাহ আল মামুন।

অ্যালেক্স ব্ল্যাক্কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৮ রানের জুঁটি গড়েন মামুন। ব্ল্যাক ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে সেই জুঁটি। এরপর মামুন ফিরেছেন ২৩ রান করে। আর তাতে ৭৫ রানেই ৬ উইকেট হারায় ঢাকা।

এরপর আরিফুল হকের ব্যাটে ভর করে একশো পেরোয় ঢাকা। এই মিডল অর্ডার ব্যাটার করেছেন দলীয় সর্বোচ্চ ২৯ রান। শেষদিকে শরিফুল ইসলামের ১১ এবং আমির হামজার অপরাজিত ১৫ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে ঢাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...