| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আবারও নতুন এক রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১১:৫২:৪৫
আবারও নতুন এক রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি

মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলটি করেন মেসি। ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের এটি আর্জেন্টাইন অধিনায়কের ৬৯৭ তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন সর্বোচ্চ গোলের মালিক। এই গোলে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদোর ৬৯৬ গোলকে।

চলতি মৌসুমে পিএসজির জার্সিতে মেসি গোল করেছেন ১৩টি, ফ্রেঞ্চ লিগে ৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৪টি। দুর্দান্ত ফর্মে থাকায় চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা আরও বাড়বে, এটা নিশ্চিত। তবে আপাতত মেসির সঙ্গে লড়াইয়ের সুযোগ নেই রোনালদোর।

ইউরোপীয় ফুটবল ছেড়ে জানুয়ারিতে সিআর সেভেন যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। ২০২৫ সাল পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ পর্তুগিজ তারকা। ইউরোপীয় ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বেশি গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে সিআর সেভেনের গোলসংখ্যা ৪৫০।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তার গোল ১৪৫। আর জুভেন্তাসের হয়ে ১০১টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তার দখলে—১১৮টি। মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন মেসি। এতে পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় পিএসজি।

রেকর্ড গড়ার দিনে দারুণ খেলেছেন মেসি। এমবাপ্পে ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন । তখন পিএসজির জয় নিয়ে অনেকেই সংশয়ে ছিল। কিন্তু মেসি রক্ষাকর্তা হয়ে দেখা দেন। ৫৫ মিনিটের মাথায় তার পাস থেকে গোল করেন রুইজ। ৭২ মিনিটের মাথায় নিজেই গোল করে ব্যবধান বাড়ান মেসি। সেইসঙ্গে দলের জয় নিশ্চিত করেন। ৮৯ মিনিটের মঁপেলিয়ারের হয়ে একটি গোল শোধ করেন নরডিন। তবে তাতে জিততে সমস্যা হয়নি পিএসজির। অতিরিক্ত সময়ে দলের তৃতীয় গোল করেন এমেরি। জয়ের ফলে রেকর্ড গড়ার দিনটা ভাল ভাবে উদযাপন করতে পেরেছেন মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার টেলিভিশনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল থেকে ক্রিকেট, এশিয়ান গেমস থেকে ফিফা আসিয়ান ...