| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নারী আইপিএলঃ চমক দিয়ে ৫ দলের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৫ ১৭:২০:০৪
নারী আইপিএলঃ চমক দিয়ে ৫ দলের নাম ঘোষণা

ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে সবচেয়ে বেশি টাকা বিড করেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। যারা কিনা খরচ করেছে ১২৮৯ কোটি রুপি। আহমেদাবাদের মালিকানায় থাকবে তারা। নারী আইপিএলে দল কিনেছে পুরুষ আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি।

যেখানে মুম্বাই শহরের মালিকানা পেয়েছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তাদের খরচ হয়েছে ৯১২.৯৯ কোটি রুপি। যারা কিনা পুরুষ আইপিএলে ‍মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানায় রয়েছে। বেঙ্গালুরু শহরের মালিকানায় রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড।

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায় থাকা প্রতিষ্ঠান ৯০১ কোটি রুপি বিড করেছিল। দিল্লির মালিকানায় থাকছে জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপ। তারা পুরুষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে রয়েছে। গুঞ্জন ছিল, আলাদা দলের জন্য বিড করবে তারা।

যদিও শেষ পর্যন্ত তারা একই সঙ্গে দিল্লির মালিকানা নিয়েছে। তাদের বিড ছিল ৮১০ কোটি রুপি। লক্ষ্ণৌর দায়িত্বে থাকবে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিং গ্রুপ। তাদের খরচ ৭৫৭ কোটি রুপি। আইএলটি২০ তে শারজাহ ওয়ারিয়র্সের মালিকানায় রয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে নারী আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। বাংলাদেশি মুদ্রায় ১২১০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৯৫২ টাকায় স্বত্ব কিনেছে মুকেশ আম্বানির ভায়াকম১৮। পাঁচ বছর চক্রে মেয়েদের আইপিএলের একটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৬৫ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...