| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞার মুখে রোনালদোসহ ২৩ ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৫ ১৫:১৫:১৩
নিষেধাজ্ঞার মুখে রোনালদোসহ ২৩ ফুটবলার

গত সপ্তাহে ফুটবলারদের দলবদল থেকে পাওয়া অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করার অভিযোগে তুরিনের ওল্ড লেডিদের ১৫ পয়েন্ট কেটে নেন ইতালিয়ান ফুটবল আদালত। এতে ৩ নম্বরে থেকে পয়েন্ট টেবিলের ১০ এ গেছে তারা।

একই সঙ্গে ক্লাবের অতীত এবং বর্তমান মিলিয়ে সর্বমোট ১১ জন পরিচালকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। এর মধ্যে রয়েছেন ইতালিয়ান ক্লাবটির সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেলি। এ ছাড়া সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসিও আছেন নিষিদ্ধ হওয়ার তালিকায়।

এবার ক্লাব ও ক্লাব কর্তাদের পর ফুটবলাররাও আসছেন শাস্তির আওতায়। শাস্তিযোগ্য ফুটবলারদের তালিকায় আছেন ২৩ জন। এমনকি দুই বছর আগে জুভেন্তাস ছেড়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও আছে সেই তালিকায়। কারণ আইনে বলা আছে অভিযুক্তদের কেউ ক্লাবটির সঙ্গে বর্তমানে জড়িত না থাকলেও শাস্তি এড়াতে পারবেন না।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনালদো। ছিলেন ২০২০ সালের মৌসুম পর্যন্ত। এখনো সাবেক ক্লাবের কাছ থেকে ২০ মিলিয়ন পাউন্ড পাওনা রয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। অর্থ বুঝে পেয়েছেন এই মর্মে একটি নথিতে স্বাক্ষর করেছিলেন ফুটবলাররা। তবে সিআরসেভেনকে কোনো অর্থ প্রেরণ করা হয়নি।

ইতালিয়ান সাংবাদিক পাওলো জিলিয়ানি জানিয়েছেন, যদি ফুটবলাররা যদি মিথ্যার আশ্রয় নিয়ে কম বেতন গ্রহণ করেন। আর তা যদি প্রমাণতি হয় তাহলে তাদের ৩০ দিনের বেশি সময়ের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তিনি আরও বলেন, তদন্তের অংশ হিসেবে সকল ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সবাই কম বেতন নেয়ার বিষয়টি স্বীকার করেছেন।

জুভেন্তাসের থেকে ইংলিশ ক্লাব টটেনহামে যাওয়া সুইডিম মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি এবং উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেনতানকুরও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

গত মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া নেদারল্যান্ডসের সেন্টার ব্যাক ম্যাথিয়াস ডি লিট এবং ফ্রেঞ্চ ক্লাব লিওঁতে বর্তমানে ধারে যোগ দেওয়া ইতালিয়ান রাইট ব্যাক মাত্তিয়া ডি সিগলিও ম্যাজিস্ট্রেটদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপচারিতার একটি অনুলিপি সরবরাহ করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...