| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সেমির স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ, জেনে নিন প্রতিপক্ষ ও সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৫ ১৪:৫৮:১২
সেমির স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ, জেনে নিন প্রতিপক্ষ ও সময়

যদিও দিশা বিশ্বাস, আফিয়া প্রত্যাশাদের জন্য সেমিফাইনালের স্বপ্নটা কঠিন হয়ে গেছে। সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের কারণে শেষ চারে উঠতে বেশ বেগ পেতে হবে টাইগ্রেসদের। বাংলাদেশের সামনে এই মুহূর্তে একটি ম্যাচ বাকি রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি আজ (২৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশ কেবল জয় পেলে চলবে না। বেশ বড় ব্যবধানে জয় পেতে হবে টাইগ্রেসদের, যাতে নেট রান রেটে এগিয়ে যায়। বাংলাদেশের বর্তমানে নেট রান রেট আছে .২৬৮ এটিকে বাড়িয়ে নিতে হবে কম করে হলে ২.২১১-এ।

বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে হলে টাইগ্রেস ভক্তদের র‍্যাবিটহোলবিডির সাবস্ক্রিপশন কিনতে হবে। বাংলাদেশ থেকে ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে। এ ছাড়াও আইসিসি টিভিতেও খেলাটি দেখা যাবে।

টিভিতে আজ বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের খেলাটি শুরু হবে বিকেল ৫-৪৫ মিনিটে। বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। খেলাটি সরাসরি দেখাবে র‌্যাবিটহোল ও আইসিসি টিভি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...