| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব, জেনে নিন টিকিটের মূল্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৫ ১৪:৫২:২৪
বিপিএলে শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব, জেনে নিন টিকিটের মূল্য

আগামী ২৭ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিপিএলের ম্যাচ। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনে মোট আটটি ম্যাচ মাঠে গড়াবে। ২৭, ২৮ এবং ৩০ ও ৩১ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচগুলো।

সিলেটে মাঠে বসে দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবে টাইগার ক্রিকেট ভক্তরা। ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখতে পারবে দর্শকরা।

৩০০ টাকা খরচ করলে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা সম্ভব। তবে কিছুটা স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এবারের বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ দামি টিকিট হচ্ছে গ্র্যান্ড স্টান্ডের। ১৫০০ টাকার বিনিময়ে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা সম্ভব।

টিকিট কিনতে পাওয়া যাবে ভিন্ন দুটি টিকিট বুথে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইট সংলগ্নতে টিকিট পাওয়া যাবে। এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেইটেও টিকিট পাওয়া যাবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...