| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারতের অবিশ্বাস্য জয় হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৪ ২২:৪৭:৩৪
ভারতের অবিশ্বাস্য জয় হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৮৫ রান করে ভারত। জবাবে নিউজিল্যান্ড ৪১.২ ওভারে গুটিয়ে যায় ২৯৫ রানে। দুই সেঞ্চুরিয়ান রোহিত ও শুভমান গিলকে টপকে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে তিন উইকেট নেওয়া শার্দুল ঠাকুর।

জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের হয়ে লড়েছেন বলতে গেলে শুধু ডেভন কনওয়ে। ১০০ বলে কিউই ওপেনার খেলেন ১৩৮ রানের ঝলমলে ইনিংস। ১২ চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ডেভন। বাকিদের মধ্যে কেউ পাননি ফিফটির দেখা। ৪২ রান করেন হেনরি নিকোলস। মিচেল সান্টনার ৩৪, মাইকেল ব্রেসওয়েল ২৬, ড্যারেল মিচেল ২৪ রান করেন।

বল হাতে ভারতের হয়ে শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। যুবেন্দ্র চাহাল দুটি, হার্দিক পান্ডিয়া ও উমরান মালিক নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ২১২ রান তোলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৮৫ বলে নয় চার ও ছয়টি ছক্কায় ১০১ রান করে ব্রেসওয়েলের বলে বিদায় নেন রোহিত। ওয়ানডেতে ভারত অধিনায়কের এটি ৩০তম সেঞ্চুরি। তিন বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন রোহিত।

প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা শুভমান গিল এই ম্যাচে খেলেন ১১২ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। তার ইনিংস সাজানো ১৩টি চার ও ৫ ছক্কায়। এ ছাড়া দলের হয়ে হার্দিক পান্ডিয়া ৫৪, বিরাট কোহলি ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও টিকনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...