বাংলাদেশী ক্রিকেটার নয়, পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দারুন প্রশংসা করলেন সালাহউদ্দিন
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বরাবরই দাপট ছিল পাকিস্তানি ক্রিকেটারদের। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের সূচনা থেকেই দাপট দেখা যেত পাকিস্তানিদের। এমনকি বিপিএলের শুরু থেকেও নামিদামি পাকিস্তানি ক্রিকেটাররা মাঠ মাতিয়ে গেছেন।
মাঝের দুয়েক বছর অবশ্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলায় অথবা আন্তর্জাতিক সূচি থাকায় বিপিএল খেলতে আসতে পারেনি পাকিস্তানের ক্রিকেটাররা। এবার আন্তর্জাতিক সূচি না থাকায় ও পিএসএল ফেব্রুয়ারি-মার্চে চলে যাওয়ায় বিপিএল খেলার সুযোগ মিলেছে পাকিস্তানিদের।
সুযোগ পেয়েই বিপিএলে দাপুটে পারফরম্যান্স করছে পাকিস্তানিরা। মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি, নাসিম শাহদের দারুণ পারফরম্যান্সে শেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে কুমিল্লা।
দেশি ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানিদের পার্থক্য তুলে ধরতে গিয়ে সালাহউদ্দিন বলেন, 'মৌলিক পার্থক্য তো একটা আছেই, আমাদের ছেলেদের বড় শট খেলার সামর্থ্য কম। এটা মানতেই হবে। খুব কম ছেলে আছে, যারা বড় শট খেলতে পারে। আর মানসিকতায় কিছু ক্রিকেটার তো আলাদা থাকেই। শীর্ষ পর্যায়ে যারা খেলে, তাদের মানসিকতা অন্যরকম। আমাদেরও দুই-চারজন আছে, তাদের মানসিকতা অনেক শক্ত। কিন্তু বাকিদের মানসিকতা অতটা শক্তিশালী নয়।'
তবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের অনেক বেশি পার্থক্য নেই বলেও জানান দেশের ক্রিকেটে প্রায় দুই দশক কোচিং করানো এই কোচ।
তিনি আরও বলেন, 'আমি যদি আমাদের রিজওয়ানের কথা বলি, তার নিবেদনের লেভেল আসলে কল্পনা করতে পারবেন না। খেলাটা নিয়ে যেভাবে চিন্তা করে, যেভাবে নিজেকে গুছিয়ে রাখে বা গোটা দল আগলে রাখে, সেই লেভেলের নিবেদন খুব কম ছেলেরই আছে (বাংলাদেশের)।'
'পার্থক্য আসলে খুব বেশি যে আছে, তা নয়। কিছু আছে, আসলে চিন্তা-ভাবনা, নিজেকে আরও বড় লেভেলে দেখা বা চিন্তা করা, গুছিয়ে রাখা, নিজেকে কীভাবে আরও সামনের দিকে নিয়ে যাব, সেটা সম্পূর্ণ নিজেদের চিন্তা-ভাবনার ব্যাপার। এই জায়গায় আমাদের ছেলেদের ঘাটতি আছে। এখানে উন্নতি করতেই হবে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশে ২০৩০ সালে একভরি সোনার দাম কত হতে পারে
- ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম
- Vivo S2 Pro; জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার
- দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ আগস্ট ২০২৬
- আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
- এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্তে ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা
- মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ০২ আগস্ট ২০২৬
- মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
- এলপিজির দামে লাফ; কোন সিলিন্ডারের কত টাকা বাড়ল
- আজকের স্বর্ণের বাজারদর: ০৩ আগস্ট ২০২৬
