| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন কোচের নাম ঘোষণা করলেন পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৩ ২১:৪২:০০
পাকিস্তানের নতুন কোচের নাম ঘোষণা করলেন পিসিবি

এই প্রোটিয়া কোচের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন শেঠি। এভাবেই তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। কোচিং প্যানেলে আর্থারের সঙ্গী কারা হবে সেটাও এই কোচের হাতেই ছেড়ে দিতে চায় পিসিবি।

শেঠি বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে মিকির সঙ্গে কথা বলেছি এবং আমরা ৯০ শতাংশ ব্যাপারে সমাধান করে ফেলেছি। আশা করছি মিকির ব্যাপারে আমরা দ্রুতই জানাতে পারবো কবে থেকে সে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। আমি চাই সে এখানে আসার পর তার নিজের প্যানেল গড়ে তুলুক।'

এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। এর মধ্যে তার সাফল্যের ঝুলিতে ছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।

সেই সঙ্গে পাকিস্তানকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বানিয়েছিলেন তিনি। মূলত এসব সাফল্যের কথা চিন্তা করেই আবার আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পিসিবি।

শেঠি দায়িত্ব নেয়ার পরই পাকিস্তান দলকে ঢেলে সাজাচ্ছেন। এরই মধ্যে সোমবার পিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হারুন রশিদকে। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক শহীদ আফ্রিদির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...