| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে সাফ উড়িয়ে দল রংপুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৩ ১৬:৫৬:২৬
চট্টগ্রামকে সাফ উড়িয়ে দল রংপুর

এবারও সেই তাইজুলকেই টার্গেট করলেন এই পাকিস্তানি ব্যাটার। ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর তাতে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স।

অবশ্য দলটি শুরুটা ভালো ছিল না রংপুরের। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন শেখ মেহেদী। তিনি মাত্র ১ রান করে শুভাগত হোমের বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন। ওয়ান ডাউনে নামা পারভেজ হোসেন ইমন ফিরেছেন মাত্র ৬ রান করে।

তৃতীয় উইকেটে মালিককে নিয়ে রংপুরের ইনিংস টেনেছেন নাইম শেখ। তিনি অবশ্য বেশিদূর এগোতে পারেননি। এই বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ৩৪ রান করে। এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে রংপুরের ইনিংস গড়ায় মনোযোগ দেন মালিক।

দুজনেই চট্টগ্রামের বোলারদের রীতিমতো তুলোধোনা করেছেন। তাদের শতরান পেরুনো জুটিতেই বিশাল পুঁজি পায় রংপুর। ১৭তম ওভারে মেহেদী হাসান রানাকে তুলে মারতে গিয়ে ৪২ রানে কাটা পড়েন ওমরজাই। এরপর দ্রুত দুই উইকেট হারিয়েছে রংপুর।

মাত্র ৯ রান করে আউট হন মোহাম্মদ নওয়াজ। শামীম পাটোয়ারি আউট হয়েছেন ৭ রান করে। মালিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে। তার ইনিংসটি সাজানো ছিল পাঁচ ছক্কা আর পাঁচ চারে।

রংপুরের দেওয়া ১৭৯ রানের জবাব দিতে যেয়ে চট্টগ্রাম ১৬.৩ ওভারে ১২৪ রান সংগ্রহ করতে ১০ উইকেট হারিয়ে ফেলে। সুতরাং রংপুর ৫৫ রানে জয়লাভ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিটের খেলা ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...