| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নাসিরের জাতীয় দলে ফেরা নিয়ে অবিশাস্য মন্তব্য করলেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ২০:১৬:৪০
নাসিরের জাতীয় দলে ফেরা নিয়ে অবিশাস্য মন্তব্য করলেন নান্নু

অফফর্মের পাশাপাশি মাঠের বাইরে বাইরে নানা বিতর্কিত কাণ্ডে তাকে আর বিবেচনাই করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। আর এভাবে খেললে জাতীয় দলে ফেরার বিবেচনায় থাকবেন বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিপিএলে এবার ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির। দলটির অধিনায়কও তিনি। সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। এখন ৬ ইনিংসে ব্যাট করে ৮৯.৬৬ গড়ে করেছেন ২৬৯ রান। তারচেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসানই (২৭৫ রান)।

তবে মূল আলোচনা তার ধারাবাহিকতা নিয়ে। প্রতি ম্যাচেই ত্রিশের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি বল হাতেও দারুণ করছেন।

তবে দল হিসেবে ভালো খেলতে পারছে না নাসিরের ঢাকা। ৬ ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। যে একটি জয় মিলেছে তাও এসেছে ওই নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে হার না মানা ৩৬ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। দলের ফলাফল যেমনই হোক প্রতি ম্যাচেই উজ্জ্বল নাসির।

তবে কি নাসির জাতীয় দলে ফিরছেন? বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে উত্তরটা দিলেন বেশ কৌশলে। নাসির ফিরতে পারবেন না অথবা ফিরছেনই-কোনোটিই পরিষ্কার করে বলেননি তিনি।

নান্নু বলেন, “একটা টুর্নামেন্ট দেখেই তো আসলে কাউকে দলে ফেরানো যায় না। একটা টুর্নামেন্ট তো মানদণ্ড হতে পারে না। নাসির মাঝে খেলার মধ্যে ছিল না। বিরতি গেছে। তার প্রস্তুত হতে সময় লাগবে। তবে যদি নিয়মিত পারফর্ম করে যায়। তবে অবশ্যই সে আমাদের বিবেচনায় আছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...