বিপিএল নিয়ে সাকিবের মতে শুরে মিলালেন মাশরাফি
সঠিকভাবে বিপিএল আয়োজনে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে লাভ করতে পারে তাও খেয়াল রাখতে হবে বলে মনে করছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। বিপিএল শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে এসব নিয়েই কথা বলেন মাশরাফি।
বিপিএল আয়জোন প্রসঙ্গে সাকিব বলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন 'যা-তা'। আর আজ মাশরাফি বললেন, এটি 'হযবরল'। সিলেট অধিনায়কের ভাষ্যমতে, ‘পরিবেশ দেখলে আপনার তা–ই মনে হবে। কারণ, এক মাঠে ছয়-সাত দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে।'
'এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তোবা এটা হবে। খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হযবরল ব্যাপার, এটা বলতে পারে।’-তিনি আরও যোগ করেন।
এদিকে আজ বিপিএলের টাইটেল স্পন্সর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকেও। পরে মাশরাফিকে প্রশ্ন করা হলে শুরুতে তিনি বলেন, সাকিব কী বলেছেন, সেটি পুরোপুরি জানা নেই তার। তবে সাকিবের কথার সারাংশ বলার পর এ বিষয় নিয়ে কথা বলেন মাশরাফিও।
মাশরাফি এটাও জানিয়েছেন, বাইরে যত আলোচনাই হোক না কেন, মাঠের খেলায় বিপিএলে প্রতিদ্বন্দ্বিতা থাকে ঠিকই। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে একমত, ইচ্ছার জায়গা, সীমাবদ্ধতার জায়গাও মাথায় এনেছি। লাভ না হলে তো আপনি থাকতে চাইবেন না। ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো লোকসান করে। ওই জায়গায় ক্রিকেট বোর্ডকে দেখতে হবে। সেটা “কমফোর্ট জোনে” আনলে টুর্নামেন্টের চেহারা বদলে যাবে।'
'সিলেটের দলেরই কত নাম। তিন বছর পর আল্লাহ না করুক যদি স্ট্রাইকার্স না থাকে, যারা কিনেছে, তারা যাতে টিকতে পারে, সেই কমফোর্ট জোনটা তৈরি করা। এটা ক্রিকেট বোর্ডকেই করতে হবে। কিন্তু দিন শেষে খেলার মাঠে খেলা কিন্তু খেলার মতোই হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে, শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে—এ জিনিসটা হয়তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
