| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত সিরিজ থেকে বাদ পড়লেন অধিনায়ক তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০২ ১১:০৩:২৬
ভারত সিরিজ থেকে বাদ পড়লেন অধিনায়ক তামিম

তবে বিসিবি এক প্রেস রিলিজে নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরিভাবেই ছিটকে গেছেন অধিনায়ক তামিম। এছাড়াও পেসার তাসকিন আহমেদকে সিরিজে পাওয়া নিয়ে একটি শঙ্কা কাজ করছিল।

তবে প্রেস রিলিজে নিশ্চিত করেছে এই টাইগার পেসার কেবল এক ম্যাচই মিস করবেন। অবশ্য এই পেসারের বদলে বাঁহাতি শরীফুল ইসলামকে দলের সঙ্গে যুক্ত করেছেন জাতীয় দলের নির্বাচকরা।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিসিবির প্রকাশিত একটি প্রেস রিলিজে বলেন, ‘তামিমের কুঁচকিতে গ্রেড ওয়ানের স্ট্রেইন ধরা পড়েছে। এমআরআই রিপোর্টে এমনটাই ধরা পড়েছে। আমরা তার জন্য দুই সপ্তাহের বিশ্রাম এবং চিকিৎসা নির্ধারিত করেছি। এরপর সে তার রিহ্যাব শুরু করবো।

দুর্ভাগ্যজনকভাবে সে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছে না। এমনকি টেস্ট সিরিজেও সে নাও খেলতে পারে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ডিসেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...