| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় বেলজিয়াম, ৩৬ বছর পর ইতিহাস গড়ে শেষ ষোলোতে মরক্কো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০১ ২৩:১৮:৩২
বিদায় বেলজিয়াম, ৩৬ বছর পর ইতিহাস গড়ে শেষ ষোলোতে মরক্কো

ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে উঠছিল মরক্কো। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় কানাডার গোলকিপার মিলান বোরজার ভুলের সুযোগ নিয়ে মরক্কোকে এগিয়ে দেন চেলসি ফরোয়ার্ড হাকিম জিয়েখ।

৯ম মিনিটে মরক্কোর খেলোয়াড় ওউনাহিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কানাডিয়ান স্ট্রাইকার জুনিয়র হয়েলেট। ফ্রি কিক পায় মরক্কো। তবে ৩০ গজ দূর থেকে নেয়া সেই ফ্রি কিক থেকে বল ক্লিয়ার করে গোলের সুযোগ নষ্ট করে দেন কানাডার ডিফেন্ডার ভিটোরিয়া।

১৬ মিনিটের মাথায় সতীর্থর থ্রু বল থেকে আবারও বল পায়ে পেয়ে কানাডার গোলবার লক্ষ্য করে শট নেন হাকিম জিয়েখ। কিন্তু সেই শটে বল গোলপোস্টের বেশ দূর দিয়েই চলে যায়।

অবশ্য দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৩ মিনিটের মাথায় আশরাফ হাকিমির ছোড়া থ্রো বল থেকে বল পায়ে পেয়ে দৌড়ে কানাডার অর্ধে ঢুকে যান মরক্কোর আরেক স্ট্রাইকার ইউসুফ এন নেসারি। সেখান থেকে চমৎকার এক শটে কানাডার গোলরক্ষক মিলান বোরজাকে পরাস্ত করে বল জালে জড়ান এই সেভিয়া ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষের ঠিক কয়েক মিনিট আগে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন মরক্কান ডিফেন্ডার নায়েফ আগুয়ার্ড। এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল এটি। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

রাত ৯ টায় ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...