| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলে তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০১ ১৩:৪০:২৬
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলে তাসকিন

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তাসকিন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার দল বিসিবি উত্তরাঞ্চল ৫০ ওভারের ফরম্যাটের শিরোপা জিতলেও প্রথম রাউন্ডের পর আর মাঠে নামতে পারেননি তিনি। ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনেও থাকছেন না। এমনকি কাল প্রস্তুতি ম্যাচেও খেলেননি তাসকিন।

জানা গেছে, পিঠের চোটের কারণে গতকাল ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। ৪ তারিখ প্রথম ওয়ানডের আগে ব্যথামুক্ত হবেন না বলেই জানা গেছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন। এমনকি গোটা ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।

এজন্য বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকায় এনেছে বিসিবি।

এদিকে কাল বিসিবি সবুজ দলের বিপক্ষে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে আজ তামিমের হাঁটুর স্ক্যান করা হয়। তবে এখনো ফল পাওয়া যায়নি বলে জানা গেছে। তামিমের চোটের ধরণে ওয়ানডে সিরিজে তার পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...