| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ পরিচালক এক ‘পুলিশ ইন্সপেক্টর’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ১৫:৩৯:৫১
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ পরিচালক এক ‘পুলিশ ইন্সপেক্টর’

এই ম্যাচে ড্যানি মেকেলিয়ের সঙ্গে সহকারি রেফারি হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া রিয়েল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।

২০০৯ সালে ডাচ লিগে অভিষেক হওয়া এই রেফারি এখন পর্যন্ত ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে ১৮৫৪টি হলুদ কার্ড ও ৭৫টি লাল কার্ড দিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সঙ্গে তার যাত্রা শুরু হয়।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...