| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ১১:০৬:১৩
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

ব্যাটে বলে সমান দাপট দেখিয়েই এই জয় তুলে নিয়েছে বাঘিনীরা। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১২৪ রান তোলে নিউজিল্যান্ড ইলেভেনের নারীরা। দলটির হয়ে অপরাজিত সর্বোচ্চ ৩৪ রান আসে সাচি শাহরির ব্যাটে।

শেষদিকে ২২ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো এক ইনিংস খেলেন হান্নাহ রউই। এ ছাড়া ৩১ বলে ২৬ রান করেন কেট ইব্রাহিম। ১৫ বলে ১৩ রান করেনধিনায়ক লেই ক্যাসপেরেক।

বাংলাদেশের বোলারদের মদ্ধে৩ সানজিদা আক্তার মেঘলা ১৫ রান খরচায় দুই উইকেট নেন। একটি উইকেট নেন জাহানারা আলম।

লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্যেই শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ৭৭ রান তোলে তারা। ২১ বলে ২৪ রান করেন দিলারা আক্তার। দলীয় ৯৫ রানের মধ্যে মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলদেশ।

তার ব্যাটে আসে ৪২ বলে ৩৮ রান। স্কোরবোর্ডে আর দুই রান যোগ হতেই ফিরে যান জ্যোতি। অধিনায়কের ব্যাটে আসে ১৯ বলে ১৯ রান। শেষে ফারজানা হকের ১২ বলে ১৭ ও রুমানা আহমেদের ১৫ বলে ৯ রানের সুবাদে ১৮ ওভারেই লক্ষ্য তাড়া করে বাঘিনীরা।

দুটি প্রস্তুতি ম্যাচ ইতোমধ্যেই শেষ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...