| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কাতার বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে যে ৭ দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ১০:৩৮:০৫
কাতার বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে যে ৭ দল

আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও নকআউট পর্ব নিশ্চিত পোল্যান্ডের। তবে হারলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের অন্য ম্যাচে সৌদি আরবকে মেক্সিকোর সঙ্গে জিততে হবে। কিন্তু মেক্সিকো জয় পেলে পোলিশদের ভাগ্য নির্ভর করবে গোল ব্যবধানের ওপর। মেক্সিকোর গোল ব্যবধান ৪-০ এর কম হলেই পোল্যান্ড শেষ ১৬-তে যাওয়া করে নেবে।

জয় পেলেই শেষ ১৬-তে জায়গা করে নেবে সৌদি আরব। ড্র করলেও সুযোগ থাকছে। তবে গ্রুপ পর্বের অন্য ম্যাচে অবশ্যই আর্জেন্টিনাকে হারতে হবে। অন্যদিকে শেষ ১৬-তে যাওয়ার জন্য মেক্সিকোর জয়ের বিকল্প নেই। জয় পেলেও আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ওপর তাদের শেষ ১৬-এর ভাগ্য নির্ভর করছে। আর্জেন্টিনা হারলেই শেষ ১৬-এ যেতে পারবে মেক্সিকো। ওই ম্যাচে ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকলে শেষ ১৬-তে যেতে পারবে মেক্সিকো।

মরুর বুকে প্রথম বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। নকআউট পর্বে জায়গা করে নিতে জয় পেতেই হবে তিউনিসিয়ানদের, এর সঙ্গে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়ার হার কিংবা ডেনমার্ক-অস্ট্রেলিয়ার ম্যাচের ড্রয়ের জন্য। এ ছাড়া শুধু অস্ট্রেলিয়া হারলেই হবে না, ডেনমার্ক বড় ব্যবধানে জয় পেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকলে বাদ পড়বে তিউনিসিয়া।

জয় পেলেই শেষ ১৬-তে চলে যাবে অস্ট্রেলিয়া। ড্র করলেও অজিদের সুযোগ থাকবে। কারণ, ডেনমার্ক ও তিউনিসিয়া থেকে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সকারুসরা। এ ছাড়া শেষ ১৬-তে যেতে ডেনমার্কের জয় ছাড়া অন্য কোন উপায় নেই। তবে তিউনিসিয়া ফ্রান্সের সঙ্গে বড় ব্যবধানে জয় পেলেই বাদ পড়বে ডেনমার্ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...