| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

কোহলির প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৯ ২০:৩২:৩১
কোহলির প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ

ভারত তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা দল। ভারতের যেকোনো ক্রিকেটারই অনায়াশেই ম্যাচ বের করতে সক্ষম। তবে বিরাট কোহলি সবার চেয়েই একটু আলাদা। তিনি একাই প্রতিপক্ষকে ধরাসয়ী করার জন্য যথেষ্ট। ভারতের এত ম্যাচ উইনার থাকার পরও কোহলির দিকেই তাকিয়ে থাকবে দেশটি। বাংলাদেশ দলেরও কোহলিকে নিয়ে তৈরি করতে হবে ভিন্ন পরিকল্পনা।

২৬২ ওয়ানডেতে কোহলির গড় অবিশ্বাস্য ৫৭.১২, সেঞ্চুরি ৪৩ টি! এবং ফিফটি ৬৪ টি। ১২৩৪৪ রান নিজের নামের পাশে রেখেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এই ক্রিকেটার যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাংলাদেশের বিপক্ষে ১২ ইনিংসে ৭৫.৫৫ গড়ে 680 রান করেছেন কোহলি। সেঞ্চুরি এবং ফিফটি তিনটি করে!

টাইগারদের বিপক্ষে কোহলির ওয়ানডে ইনিংসগুলো যথাক্রমে: ৯১ ১০২,১১,১০০,৬৬,১৩৬,৩,১,২৩,২৫,৯৬ ও ২৬। অর্থাৎ বুঝাই যাচ্ছে বাংলাদেশ কোহলির অন্যতম প্রিয় প্রতিপক্ষ। টাইগারদের সামনে পেলেই যেন আগুনে ফর্মে চলে আসেন এই ক্রিকেটার। তার উপর এশিয়া কাপে আফগানদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর থেকে কোনভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না কোহলিকে।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে করেছিলেন ২৭৬ রান। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ক্রিকেটার। বিশ্বকাপে যেন আরও দুর্দান্ত কোহলিকে দেখা গেল, পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ৮২ রানে ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ও ৬৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন কোহলি। ছিল আরো দুটি ফিফটি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। অর্থাৎ ফর্মের তুঙ্গে রয়েছেন ড্যাশিং এই ক্রিকেটার। তাসকিন,সাকিব মুস্তাফিজদের ভিন্ন এক পরিকল্পনাই করতে হবে কোহলিকে নিয়ে।

আউট অফ দা বক্স চিন্তা না করলে কোহলিকে আটকানো বোধ হয় সম্ভব হবে না। আর কোহলি নিজ মহিমায়ে জ্বলে উঠলে প্রতিপক্ষের কি অবস্থা হয় তা পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাওয়ার কথা। দেশের মাটিতে এই সিরিজ জেতার স্বপ্ন দেখছে প্রায় সবাই। প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত হলেও ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। দেশের মাটিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখতেই পারে সমর্থকেরা। তবে ভারতের সবচেয়ে বড় দেয়াল যে কোহলি তা নিশ্চিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...