| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ হল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৮ ২২:৫৩:০১
শেষ হল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধ, জেনে নিন ফলাফল

ম্যাচের শুরু থেকেই বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু সুইসদের জমাট রক্ষণাভাগে ফাটল ধরাতে পারছিল না রিচার্লিসনরা। ১২ মিনিটে ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে দারুণ পাস দিয়েছিলেন রিচার্লিসন, কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ভিনিসিউস জুনিয়র।

২৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান রাফিনহা। দারুণ জায়গা বল পেয়েছিলেন ভিনিসিউস। সামনে ছিলেন শুধু সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার। তবে ভিনিসিউসের শট সরাসরি চলে যায় গোলরক্ষের দিকে। হতাশ হয় সেলেকাওরা।

৩১ মিনিটে বক্সের একটু বাইরে থেকে বুলেট গতির শট হাকান রাফিনহা। এবারও তার প্রতিহত করেন ইয়ান সোমার। প্রথমার্ধে ব্রাজিলের ৬টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে। সুইজারল্যান্ড একটি শট নিতে পারলেও তা ছিল লক্ষ্যের বাইরে। প্রথমার্ধে ব্রাজিল কর্নার আদায় করে ৪টি। সুইজারল্যান্ড দুটি।

ইনজুরির কারণে ব্রাজিল দলে নেই নেইমার ও দানিলো। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই অনুমিতভাবেই দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল। নেইমার ও দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ও ফ্রেড।

জি গ্রুপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। সুইজারল্যান্ড ১-০ গোলে হারায় ক্যামেরুনকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...