| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে নতুন রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৭ ১৬:৪৫:৩৫
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে নতুন রেকর্ড

এরমধ্যে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তো রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে লুসাইল স্টেডিয়াম। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে জেতা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক। যা ফুটবল বিশ্বকাপের গত ২৮ বছরের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ।

ফিফার তথ্যানুসারে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে এরচেয়ে বেশি দর্শক দেখেছে ফুটবলের এই সেরা টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল এবং ইতালির মধ্যকার সেই ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৯৪ হাজার ১৯৪ জন সমর্থক। সেই বিশ্বকাপে পেনাল্টি শ্যূটআউটে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

কাতারের লুসাইল স্টেডিয়ামে উপস্থিত দর্শকসংখ্যা চলতি বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ। তবে বিশ্বকাপের ইতিহাসে এই সংখ্যা সেরা ত্রিশেও নেই। এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখার রেকর্ড দখল করে আছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। ১৯৫০ সালে বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখতে মাঠে এসেছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন স্বাগতিক দর্শক। ব্রাজিলও সেবার নিজেদের প্রথম শিরোপা জিতেছে ২-১ গোল ব্যবধানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...