সতীর্থদের জন্য নেইমারের আবেগী বার্তা
সতীর্থদের উজ্জীবিত রাখতে শুক্রবার বার্তা দিয়েছেন নেইমার। ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের।
এরপর সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে নামার আগে সতীর্থদের বার্তা দিয়েছিলেন তিনি। এরপর মারাকানায় ১-৭ গোলে জার্মানির কাছে বিপর্যস্ত হয় ব্রাজিল। এবার অবশ্য প্রতিপক্ষ সহজ। নেইমার তার পোস্টে সতীর্থদের উজ্জীবিত করতে লিখেছেন, ‘ব্রাজিলের জার্সি পরার গর্ব এবং ভালোবাসা বোঝানো সম্ভব নয়। আমাকে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন, কোন দেশে জন্ম নিতে চাও, আমি বলব ব্রাজিল। আমি জীবনে কিছু সহজে পেয়ে গিয়েছি, এমন নয়। আমাকে সব সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে ছুটতে হয়েছে।
কখনো কারও খারাপ চাইনি। সবাইকে সাহায্য করার চেষ্টা করেছি। আমার জীবনের আরও একটা কঠিন সময়। আবার একটা বিশ্বকাপেই চোট পেলাম। ইনজুরি রয়েছে আমার, কষ্ট হচ্ছে। ফিরে আসার সুযোগ রয়েছে আমার। সেই চেষ্টা আমি করব। দেশ, সতীর্থ এবং নিজের জন্য ফিরে আসতে হবে। আমাকে এভাবে মারার জন্য শত্রুদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি ঈশ্বরের পুত্র, তার ওপর বিশ্বাস আছে আমার।’ ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার শুক্রবার নেইমারের ইনজুরি নিয়ে বলেন, ‘শুক্রবার দুপুরে নেইমার এবং দানিলোর এমআরআই করা হয়েছে।
দুজনেরই লিগামেন্টে চোট রয়েছে। আপাতত মাথা ঠান্ডা রেখে প্রতিদিন ওদের পর্যবেক্ষণ করা হবে। বাকি প্রতিযোগিতায় যাতে ওরা খেলতে পারে, তার আপ্রাণ চেষ্টা করা হবে।’ ব্রাজিল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলে হয়তো খেলার মতো ফিট হতে পারেন; কিন্তু নেইমারের এবারের বিশ্বকাপে খেলাটাও শঙ্কামুক্ত নয়, যদিও অনুষ্ঠানিকভাবে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে এটা বলছে না ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে নয়বার ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন নেইমার। তাকে নিয়ে ব্রাজিলের মানুষের প্রতিক্রিয়ায় হতাশ রাফিনিয়া। তিনি বলেন, ‘আর্জেন্টাইন সমর্থকরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকরা রোনালদোকে মনে করে রাজা আর ব্রাজিলের সমর্থকরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
