| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাঁচামরার ম্যাচে রেকর্ডের বন্যা মেসির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৭ ১১:৪৩:২৮
বাঁচামরার ম্যাচে রেকর্ডের বন্যা মেসির

মেক্সিকোর বিপক্ষে বলতে গেলে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন সময়ের সেরা এই ফুটবলার। ২-০ গোলের জয়ে নিজে করলেন একটি, এক গোলে রাখলেন অবদান।

শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে এই জয়ের সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেসির রেকর্ডগুলো...

★ পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম খেলোয়াড় এখন মেসি।

★ শনিবার ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন এবং ৮৭ মিনিটে অ্যাসিস্টে গোল করান মেসি। ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ অভিষেকেও গোল আর অ্যাসিস্ট করেছিলেন মেসি।

১৯৬৬ সালের পর বিশ্বকাপের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ ফুটবলারের দুটি রেকর্ডই এখন মেসির দখলে।

★ শনিবার রাতে নিজের গোলটি বক্সের বাইরে থেকে করেছেন মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে করা এটি তার চতুর্থ গোল। ১৯৬৬ সালের পর কেবল একজনই (রিভেলিনো, ৫ গোল) এই টুর্নামেন্টে মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছেন বক্সের বাইরে থেকে।

★ মেক্সিকোর বিপক্ষে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচসেরা (২০০২ সাল থেকে এই পুরস্কার) হওয়ার রেকর্ডে এখন তিনি যৌথভাবে শীর্ষে রোনালদোর সঙ্গে (৭টি করে)। ৬ বার ম্যাচসেরা হয়েছেন আরিয়ান রোবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...