| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাক্সিকের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন আর্জেন্টিনার কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৬ ২১:০০:৩৪
মাক্সিকের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন আর্জেন্টিনার কোচ

তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানালেন, তিনি ওই হারে অবাক হননি। প্রথম ম্যাচে দল কিছুটা নার্ভাস ছিল, স্বীকার করে নিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনা অন্যদের থেকে আলাদা দল, সেটাও মনে করিয়ে দিলেন স্কালোনি।

সৌদির কাছে হার নিয়ে স্কালোনি বলেন, ‘আমি প্রথম থেকেই এটার জন্য প্রস্তুত ছিলাম। এমন কিছু ঘটতেই পারে, এটা ফুটবল। আমি যেটা ভেবে শান্ত থাকতে পারছি, প্রতি ম্যাচে আমরা নিজেদের জীবন দিয়ে ফুটবলটা খেলছি।’

স্কালোনি যোগ করেন, ‘খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কিভাবে জেগে উঠছেন।’

আর্জেন্টিনা দল অন্যদের থেকে আলাদা উল্লেখ করে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার শার্টে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।’

মেক্সিকো ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।’

স্কালোনি যোগ করেন, ‘মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।’

মেসির চোট নিয়ে কি এখনও শঙ্কা আছে? স্কালোনি জানালেন, ‘মেসি ভালো আছে। আমি জানি না কে বলেছে যে, সে ফিট নয়। আমার মনে হয় তার অনুশীলনের ছবিতেই দেখা যাচ্ছে সে ভালো আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...