| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৬ ১৯:৩৩:৪৬
বিশাল বড় সুখবর পেল বাংলাদেশ

আইসিসির ধরাবাঁধা সময় থেকে এই পর্যন্ত খেলা ছয় সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জিতেছে তামিম ইকবালের দল। মোট পয়েন্ট ১২০। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারত।

অবশ্য পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থার কারণে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা অনুমেয়ই ছিল। শ্রীলঙ্কার পরাজয়ে সেটা কেবলই আনুষ্ঠানিক হয়েছে। আইসিসি সুপার লিগের সেরা আটের বাইরে থাকা পাঁচটি দলকে খেলতে হবে আইসিসির বাছাইপর্বের ম্যাচগুলোতে।

আপাতত কেবল দুটি দলই সরাসরি বিশ্বকাপে খেলতে পারে। সেই দৌড়ে আছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা। এর মধ্যে আফগানিস্তান আরও সুবিধাজনক অবস্থানে আছে।

আর মাত্র একটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে অংশ নেবে তারা। আপাতত ১৩ ম্যাচে ১১০ পয়েন্ট আছে তাদের। সুপার লিগে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। এ ছাড়া শ্রীলঙ্কা ১৯ ম্যাচে ৬২ ও সাউথ আফ্রিকা ১৬ ম্যাচে পেয়েছে ৫৯ পয়েন্ট পেয়েছে।

২০২৩ সালের মার্চ মাসে ইংল্যান্ডের সিরিজ খেলবে বাংলাদেশ। এ ছাড়া মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি সিরিজটি খেলবে তারা। এই দুই সিরিজে কোনও ম্যাচ না জিতলেও বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলতে বাধা নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...