পোলিশদের হারালেই নক আউট পর্ব নিশ্চিত সৌদির
এরপর থেকেই সৌদির আশার বেলুনে বাতাস ভরতে থাকে। সৌদি আরব-আর্জেন্টিনার ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সৌদি কোচ বলেছিলেন"গ্রুপের প্রতিটি দলই আমাদের চেয়ে রেংকিং এ বেশ এগিয়ে। আপাতদৃষ্টিতে সবাই আমাদের চেয়ে এগিয়ে। তবে আমরা আত্মবিশ্বাসী ফুটবল খেলতে পারলে যেকোনো কিছুই সম্ভব যা এই ম্যাচে আমরা করে দেখিয়েছি।
আমি এখনই খুব বেশি উদযাপন করতে চাচ্ছি না, কারণ আমাদের সামনে এখনো দুটি ম্যাচ রয়েছে।"অর্থাৎ বেশ বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে সৌদি দল। সৌদি আরবের এই দলটি সৌদির ইতিহাসেরই অন্যতম সেরা দল। অতিরিক্ত রক্ষণাতক ফুটবল না খেলে পাল্টা আক্রমণে বিশ্বাস করে এই দলটি। পজিটিভ ফুটবল খেলাই এই দলের মূল শক্তি। স্বভাবতই বেশ রুক্ষ ফুটবল খেলে মধ্যপ্রাচ্যের দলগুলো, সৌদি আরবও এর ব্যতিক্রমী নয়।
বরং অন্যান্য মধ্যপ্রাচ্যের দল গুলোর চেয়েও হয়তো কিছুটা বেশি রুক্ষ ফুটবল খেলে সৌদি। যা গ্রুপের অন্যান্য দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একাধিকবার ফাউল করেছে সৌদি ফুটবলাররা। এছাড়া বল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে গেলেই গায়ের জোরে হলেও বল নিয়ন্ত্রণে নেওয়ার পূর্ণ চেষ্টা করেছে এই দলটি।
এভাবে খেললে হলুদ কার্ড কিংবা লাল কার্ড দেখার যথেষ্ট ঝুঁকি ঠিকই থাকে তবে প্রতিপক্ষকে সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে রাখা যায়। সৌদির পরিকল্পনা ঠিক এইটি। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটায় পোল্যান্ডের মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দলটি।
এই ম্যাচ জিতলে নক আউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে সৌদির। ড্র করলে কিংবা হারলেও খুব একটা ক্ষতি নেই, সামনে আরো একটি ম্যাচ রয়েছে সৌদির। তবে মেক্সিকোর তুলনায় পোল্যান্ড সহজ প্রতিপক্ষ, তাই এই ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করে রাখতে চাইবে সৌদি। পোল্যান্ড নামে ভারে বেশ ঐতিহ্যবাহী হলেও, পোল্যান্ডের এই দলটি কিছুটা দুর্বল।
আক্রমণ ভাগে তেমন ধার দেখা যাচ্ছে না, এছাড়া মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাত্র ৩৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে পোলিশরা। অর্থাৎ বলাই বাহুল্য এই ম্যাচে নির্দিষ্ট কোন ফেভারেট নেই। নামে ভারে সৌদি আরবের তুলনায় বেশ এগিয়ে থাকলেও মাঠের ফুটবলে খুব একটা এগিয়ে নেই পোল্যান্ড। বরং আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ফলে মানসিকভাবে হলেও কিছুটা গিয়ে থাকবে সৌদি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
