| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহে দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ১৫:৪৫:০৫
মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহে দল

সাভারে বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলায় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের প্রতিপক্ষ বিসিবি দক্ষিণাঞ্চল। টস হেরে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পুরবাঞ্চল।

দলীয় ৪ রানে পারভেজ হোসেন ইমনকে হারিয়ে শুরু, এরপর একে একে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুবও। ৭৪ রানের মধ্যে ৬ ব্যাটার সাজঘরে ফিরলে চারে নামা মুশফিক একাই দলের হাল ধরেন। শরিফুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি,

নাসুম আহমেদদের বিপক্ষে সংগ্রাম করে একাই ১১১ বল খেলেন মুশফিক। তাতে রান করেন ৬৮, যে ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে মোহাম্মদ শরিফুল্লাহর ব্যাট থেকে। এছাড়া ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তানভীর ইসলাম।

দক্ষিণাঞ্চলের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ৩৭ রানের খরচায় একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া জিয়াউর রহমান দুটি এবং শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আরাফাত সানি একটি করে উইকেট শিকার করেন। নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান দাঁড়ায় পূর্বাঞ্চলের সংগ্রহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...