| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে নিয়ে হাসলেন সার্বিয়া কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ১১:৪৬:০৮
ব্রাজিলকে নিয়ে হাসলেন সার্বিয়া কোচ

খোদ সার্বিয়া কোচ দ্রাগান স্টোকোভিচ উড়িয়ে দিলেন এমন সম্ভাবনার কথা। জানালেন, এসব গুঞ্জন সত্যি হওয়ার প্রশ্নই আসে না। বরং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারকে নিয়ে গড়া ব্রাজিলের ভয়ংকর আক্রমণ সামলানো নিয়েই বেশি ভাবছেন তিনি।

স্টোকোভিচ বলেন, ‘আমি বিশ্বাস করি না, তারা আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তারা কেন সেটা করতে যাবে? তারা এমনিতেই ফুটবল পাওয়ার। আমি মনে করি না তারা ড্রোন ব্যবহার করে আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তাই একে ভুয়া নিউজই বলতে হবে। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, সত্যি বলতে আমি জানি না তারা কী দেখতে পাবে।’

ব্রাজিলকে ভীষণ শক্তিশালী দল মানলেও তাতে ভীত হতে চান না সার্বিয়া কোচ। তিনি বলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল।আমার চোখে বিশ্বের অন্যতম সেরা। তাদের সোনালি প্রজন্মের খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের ভালো প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করব। তাদের যেমন জেতার সুযোগ আছে, আমাদেরও আছে।’

স্টোকোভিচ যোগ করেন, ‘শুধু ব্রাজিল কেন,আমরা বিশ্বের কোনো দলকেই ভয় পাই না। ব্রাজিলে ভিনিসিয়াস, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারের মতো উঁচুমানের খেলোয়াড় আছে। তারা সবাই আক্রমণাত্মক খেলোয়াড়। তবে ব্রাজিল কিভাবে খেলে সেটা ব্যাপার না, (আমাদের কাছে) ব্যাপার হলো সার্বিয়া কিভাবে খেলে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...