যে অভিনব কৌশলে মাঠে নামবে আর্জেন্টিনা
আরব দেশটির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার দুঃশ্চিন্তা চোট। দলের অন্যতম সেরা পারফরমার জিওভান্নি লো সেলসো ইতোমধ্যে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন বিশ্বকাপের মঞ্চ থেকে। এই সেন্ট্রাল মিডফিল্ডারের বড় দায়িত্ব কে পূরণ করবে সেটি নিয়ে রয়েছে বড় সংশয়।
এছাড়াও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকন কোরেয়াও। ফলে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ম্যাচের আগেই ঘোষণা দেওয়া কিছুটা কঠিনই বটে। তবুও আর্জেন্টিনার কিছু সংবাদ মাধ্যমের সূত্রের উপর ভিত্তি করে আরটিভি অনলাইনের জন্য আকাশী নীল জার্সিধারীদের সম্ভাব্য একাদশ দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে আর্জেন্টিনার কোচ নিজ দলকে ৩-৪-৩ ফরমেশনে খেলাতে পারেন বলে আলোচনা উঠছে। স্কালোনির দলে মূল গোলরক্ষক হিসেবে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ।
এই তারকা গোলরক্ষকের সামনে ডিফেন্সের দায়িত্ব সামলানোর জন্য স্কালোনি সবচেয়ে বেশি ভরসা রাখবেন সেন্টারব্যাক হিসেবে খেলা টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরোর উপর। তার পাশে লেফটব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি এবং রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনার মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মিডফিল্ডকে শক্তিশালী করে মাঠে নামার কৌশল আলবিসেলেস্তেদের কোচ স্কালোনির। যেখানে তিন খেলাবেন ৪ জনকে। তাদের মধ্যে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসের মাঠে নামা প্রায় নিশ্চিত। অন্য দুই পজিশনের জন্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ট্যাগলিয়াফিকো নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
আক্রমণভাগ সামলানোর জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনি বড় ভরসা রাখবেন মেসির উপরই। তাকে শুরুর একাদশে সঙ্গ দেবেন লাউতারো মার্টিনেজ এবং অ্যানহেল ডি মারিয়া। এরমধ্যে মেসিকে কিছুটা নিচে রেখে মার্টিনেজকে নাম্বার নাইন হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি।
সম্ভাব্য ফরমেশন (৩-৪-৩)
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লউতারো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/আলেজান্দ্রো গোমেজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
