চমক দিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৭ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
জিম্বাবুয়েতে সর্বশেষ সিরিজে হারার পর এবারই প্রথম মাঠে নামবে টাইগাররা। ২৩ বা ২৪ নভেম্বর দল ঘোষণার আগে বিসিএলের ওয়ানডে সংস্করণের দুটি রাউন্ড দেখতে চান নির্বাচকরা। যদিও দলীয় সূত্রের খবর, সিরিজের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত। আহামরি কোনো পারফরম্যান্স ছাড়া তাই তেমন অদলবদলের সম্ভাবনা নেই আর।
এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরছেন সাকিব আল হাসান, সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তাইজুল ইসলামের। মোহাম্মদ সাইফউদ্দিনের চেয়ে পেস অলরাউন্ডার হিসেবে দৌড়ে এগিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী। নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় দুজনই জায়গা পাচ্ছেন দলে।
ইয়াসির আলী চৌধুরী টেস্টে থাকলেও ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারেন। মেহেদী হাসান মিরাজ তো আছেনই, ভরসা রাখা হতে পারে নাসুম আহমেদের ওপরও। পেস ইউনিটে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন চৌধুরী।
এছাড়া মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকতরা থাকছেন নিশ্চিতভাবেই। ওপেনিংয়ে অধিনায়ক তামিমের সঙ্গী হবেন লিটন দাস। মোটমাট ১৭ সদস্যের স্কোয়াড হতে পারে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ওয়ানডে শেষে শুরু হবে টেস্টের লড়াই। তাই টেস্ট দলের আগে ওয়ানডে দল ঘোষণা করবেন নির্বাচকরা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন, চৌধুরী মৃত্যুঞ্জয় চৌধুরী/মোহাম্মদ সাইফউদ্দিন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
