| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে আকাধিক চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৯ ২১:০৬:৫৮
ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে আকাধিক চমক

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে দল ঘোষণা হবে একটু ভেবেচিন্তেই। জানা গেছে আগামী ২২ অথবা ২৩ নভেম্বর ঘোষণা করা হতে পারে দল। যদিও আগে একটি সূত্র হতে জানা গিয়েছিল ১৮ নভেম্বরের মধ্যে দল ঘোষণা করতে পারে বিসিবি।

তবে ভারত তাদের সেরা দল ঘোষণা করায় বাংলাদেশও ভেবেচিন্তে এই দল গঠন করতে যাচ্ছে। যে কারণে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগের ওয়ানডে ফরম্যাট। এই টুর্নামেন্টের দুই রাউন্ড দেখেই দল ঘোষণা করবে বিসিবি।

২০ নভেম্বর বিকেএসপিতে শুরু হবে এবারের বিসিএলের ওয়ানডে আসর। দ্বিতীয় রাাউন্ড শেষ হবে ২২ নভেম্বর। ৪ দলের এই আসরের রাউন্ড রবিন লিগের সব কটা ম্যাচই বিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ, দুদিনে ৪টি ম্যাচ দেখে ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা, ফিটনেস, ফর্ম নিজ চোখে দেখে তবে দল সাজাতে চান নির্বাচকরা।

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাইতো ভারতের বিপক্ষে বাংলাদেশের দলে আসতে পারে একাধিক পরিবর্তন। সেই সাথে আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল তৈরি করছে বিসিবি। তাই বিশ্বকাপে থাকা সম্ভাব্য ক্রিকেটারদেরকে এই সুযোগ দেয়া হতে পারে ওয়ানডে দলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...