| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

‘আমাকে বাদ দিলে মেসি সেরা’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৯ ১৪:৩৬:০০
‘আমাকে বাদ দিলে মেসি সেরা’

স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা মেসিকে শ্রেষ্ঠ বলে স্বীকার করে নিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মেসি একজন চমৎকার খেলোয়াড়। সে একজন জাদুকর। খেলোয়াড় হিসেবে আমরা ১৬ বছর পাশাপাশি খেলছি।

দারুণ অবাক লাগে, ১৬ বছর। ফলে তার সঙ্গে আমার সম্পর্ক প্রচণ্ড ভালো। সেই অর্থে বলতে গেলে আমি একেবারে তার ঘরের বন্ধু নই। মানে, এমন একদমই নয় যে আমাদের রোজ ফোনে কথা হয় বা সেরকম কিছু। তবে তাকে আমি প্রচণ্ড সম্মান করি। সেও যেমন সম্মানের সঙ্গে আমাকে নিয়ে কথা বলে।‌ সত্যি আমি তাকে খুবই সম্মান করি। এমনকি তার স্ত্রী এবং আমার বান্ধবীও একে অপরকে খুবই সম্মান

করে। এ ছাড়া আর কী বলব? মেসি আমার চোখে একজন অসাধারণ ফুটবলার।’ মেসি কি বিশ্বের সেরা ফুটবলার? রোনালদোকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে বাদ দিলে মেসিই মনে হয় বিশ্বের সেরা ফুটবলার। জিনেদিন জিদান আছেন। তবে আমি যাদের সঙ্গে খেলেছি এবং লড়াই করেছি, তাদের মধ্যে মেসিই সেরা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...