ব্রেকিং নিউজঃ এবার শেষ হচ্ছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম
বেলজিয়ামের বর্তমান ফুটবল দলে বেশ কয়েকজন তারকা রয়েছে। যাদের ‘সোনালি প্রজন্ম’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্বকাপ ট্রফি জয়ের সম্ভাবনারও জানান দেয় ‘সোনালি প্রজন্ম’ খ্যাত বেলজিয়ামের চার তারকা এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা এবং থিবো কোর্তোয়া। কিন্তু বিশ্বকাপের মঞ্চে বরাবরই এর উল্টো চিত্রের দেখা মেলে। এ সোনালি প্রজন্মের সর্বোচ্চ অর্জন রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান প্রাপ্তি।
দলের অন্যতম তারকা হ্যাজার্ডও এমনটাই মনে করছেন। আক্ষরিক অর্থে এটাই পিয়ের ওয়ালক্রিয়ার্সদের শেষ সুযোগ। আর তাই রেড ডেভিলসরা চাচ্ছেন সোনালি রঙের বিশ্বকাপ ট্রফিটি।
‘ডাই রোটেন টুয়েফল’ দলের চার তারকা এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা এবং থিবো কোর্তোয়াদের বর্তমান বয়স যথাক্রমে ৩১, ৩০, ৩১ ও ২৯। তাই বলাই যায়, এটাই হতে যাচ্ছে তাদের শেষ বিশ্বকাপ! আর ইনজুরি তো থাকছে। আর এই বাস্তব চিত্র মানছেন বেলিজিয়ামের সোনালি প্রজন্মও।
রিয়াল মাদ্রিদ হ্যাজার্ড তারকা বলেছেন, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দেব। তবে এটা বেশ জটিল হবে। এই বিশ্বকাপই আমাদের শেষ সুযোগ, সেটা দেখানোর জন্য।
তবে এখনই থামছেন না সাবেক চেলসির তারকা। তার দাবি, রিয়াল মাদ্রিদ ছাড়তে চাই না। তবে বিষয়টা কেবল আমার ওপর নির্ভর করছে না, উত্তরটা পরিষ্কার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
