| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো বাংলাদেশ পাকিস্তানের বিতর্কিত ম্যাচ জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৬ ১৩:৩৭:৩৬
শেষ হলো বাংলাদেশ পাকিস্তানের বিতর্কিত ম্যাচ জেনে নিন ফলাফল

সব শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ভারতের বিপক্ষে। জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ জিততে পারেনি সেই ম্যাচ। এটা বাংলাদেশের দুর্ঘটনা বললেও চলে।

আজ ৬ নভেম্বর, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে বি গ্রুপে। এই গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশে দল চার ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তান চার ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট অর্জন করেন। বাংলাদেশ-পাকিস্তানের এই ম্যাচে যে জিতবে সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হবেন। কারণ আজ দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে সাউথ আফ্রিকা সেমিফাইনাল থেকে ছিটকে যায়। আর নেদারল্যান্ডস সুযোগ করে দেন পাকিস্তান কিংবা বাংলাদেশকে।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি রাব্বি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেন। পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেন। পাকিস্তান জয় পেল ৫ উইকেটের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, মোহাম্মদ ওয়াশিম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...