| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য নতুন দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ২১:৩৭:৩১
কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য নতুন দুঃসংবাদ

লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলের ১-০ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন লো সেলসো। ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

পরীক্ষার পর সোমবার ভিয়ারিয়ালের পক্ষ থেকে ২৬ বছর বয়সী এই ফুটবলার পেশিতে চোট পেয়েছেন বলে জানায়। ধারণা করা হচ্ছে, সেরে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো লাগতে পারে লো সেলসোর৷

তাতে বৈশ্বিক আসরে প্রথম ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে লিওনেল স্কালোনির দলকে।

ঊরুর চোটে আগে থেকেই মাঠের বাইরে আছেন ফরোয়ার্ড পাওলো দিবালা ও মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

ইউভেন্তুস মিডফিল্ডার দি মারিয়ার অবশ্য বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা আছে। তবে দিবালাকে নিয়ে তেমন আশা নেই বলে আগেই জানিয়েছে তার ক্লাব রোমা। আর্জেন্টিনা অবশ্য দিবালাকে পাওয়ার আশা এখনও ছাড়েনি।

'সি' গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...