| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বিদায় বলে দিলেন রিবেরি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ১০:১৯:৩৯
বিদায় বলে দিলেন রিবেরি

হাঁটু বেঁকে না বসলে অন্তত চলতি মৌসুমটা ফুটবলের আঙিনায় থাকতে পারতেন রিবেরি, কিন্তু সেটা হলো না। ফলে সেরি আর দল সালেরনিতানার সঙ্গে চুক্তির ইতিও টেনে দিয়েছেন ৩৯ বছর বয়সী এই উইঙ্গার।

ক্লাব ক্যারিয়ারে রিবেরির সোনালি সময় কাটে বায়ার্নে। ‘বাভারিয়ান’দের হয়ে ১২ বছরে ৪২৫ ম্যাচে ১২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১৮২টি। বুন্ডেসলিগার ৯টি শিরোপার সঙ্গে জেতেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগও।

টুইটার বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ফুটবলকে বিদায় জানানোর কথা জানান রিবেরি।

“বল থেমে গেছে, কিন্তু অনুভূতিগুলো রয়ে গেছে। দারুণ এই অভিযানের জন্য সবাইকে ধন্যবাদ।“

বায়ার্ন ছাড়ার পর ফিরওরেন্তিনা হয়ে সালেরনিতানায় গত গ্রীষ্মে যোগ দেন তিনি। ১ পয়েন্টের ব্যবধানে দলটির অবনমন এড়ানোয় অবদান রাখেন রিবেরি। কিন্তু লিগের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে হারের পর দলটির হয়ে আর খেলতে নামেননি তিনি। এরপর থেকেই তার অবসরের গুঞ্জন শুরু হয়।

২০০৭ সালে মার্সেই থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে বায়ার্নে যোগ দেন রিবেরি। ২০০৬ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি।

বর্ণিল ক্যারিয়ারে তিন বার ফ্রান্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রিবেরি জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেন ১৬; অ্যাসিস্ট ২৫টি। পিঠের চোটের কারণে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ মিস করার পর জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি।

বায়ার্নে সফল ১২টি বছর কাটানোর পর ২০১৯ সালে আরেক ডাচ উইঙ্গার আরিয়েন রবেনের মতো তিনিও ছাড়েন আলিয়াঞ্জ অ্যারেনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...