| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

বার্সেলোনা ছাড়লেন গ্রিজম্যান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১১ ১২:২৮:১২
বার্সেলোনা ছাড়লেন গ্রিজম্যান

অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তোয়ান গ্রিজম্যানকে পাকাপাকিভাবে দলে ভেড়াতে বার্সেলোনার সঙ্গে তার ঐক্যমতে পৌঁছেছে তারা। সোমবার (১০ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে সম্মত হয়ে গ্রিজম্যান একটি চুক্তিতে সই করেছেন।”

যদিও বার্সেলোনা থেকে গ্রিজম্যানের দলবদলের খরচের বিষয়ে খোলাসা করে কিছু বলেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রবিবারে বার্সেলোনার সাধারণ অধিবেশনে ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানান, ২০ মিলিয়ন ইউরো এবং চারটি ভ্যারিয়েবলের বিনিময়ে অ্যাটলেটিকোতে পাড়ি জমাচ্ছেন গ্রিজম্যান।

কাতালান ক্লাবটির সভাপতি বলেন, গ্রিজম্যানের দলবদলে আরও একটি ক্লজ রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ভবিষ্যতে গ্রিজম্যানকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের বাকি অর্থ দিয়ে দিতে হবে। পূর্ববর্তী দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যার পরিমাণ ৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আন্তোয়ান গ্রিজম্যান। তবে অ্যাটলেটিকোতে যেমন ছন্দে ছিলেন, কাতালান ক্লাবটিতে সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। দুই বছরে বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন এই ফরাসি উইঙ্গার। দলীয় শিরোপা হিসেবে ২০২১ সালে জিতেছেন শুধুমাত্র কোপা দেল রে।

২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলের শেষদিনে আবারও ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ফেরেন গ্রিজম্যান। গত মৌসুমে কোচ ডিয়েগো সিমিওনের পরিকল্পনার বড় অংশজুড়ে থাকলেও এ মৌসুমে অধিকাংশ ম্যাচেই বদলি হিসেবে মাঠে নামতে হচ্ছিল তাকে। কারণ, নির্দিষ্ট সংখ্যক ম্যাচে খেলার ক্ষেত্রে বার্সেলোনাকে অতিরিক্ত ৪০ মিলিয়ন ইউরো দিতে হতো, যা স্বাভাবিকভাবেই দিতে অনিচ্ছুক ছিল রোজিব্ল্যাঙ্কোরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...