| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাসলো বাবরের ব্যাট জিতলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৮ ১৬:২৮:৫৪
হাসলো বাবরের ব্যাট জিতলো পাকিস্তান

শুরুতে ব্যাট করে ৮ উইকেট ১৪৭ রান সংগ্রহ করেছিল উইলিয়ামসনের দল। জবাবে ৪ উইকেট হারিয়ে এবং ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। তবে অন্যপ্রান্তে আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান থিতু হতে পারছিলেন না। শেষ পর্যন্ত ১২ বলে ৪ রানের ইনিংস খেলে কিউই পেসার টিম সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডানহাতি ওপেনার।

রিজওয়ানের পর তিনে নামা শান মাসুদও ফেরেন দ্রুত। ২ বলের মোকাবিলা করলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর শাদাব খানকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দেন বাবর। দুজনে মিলে গড়েন ৬১ রানের জুটি। শাদাব ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।

এরপর মোহাম্মদ নেওয়াজ ১৯ বলে ১৬ রানের ইনিংস খেলে বাবরকে সঙ্গ দেন। ট্রেন্ট বোল্টের বলে তিনি যখন ফেরেন ততক্ষণে পাকিস্তানের রান হয়ে গেছে ১২৪। বাবর এর মাঝে ফিফটিও তুলে নেন। বাকি পথ হায়দার আলীকে নিয়ে অনায়াসে পাড়ি দেন বাবর।

হায়দার মাত্র ২ বলের মোকাবিলায় এক ছক্কা ও এক চারে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন। অন্যদিকে বাবর ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। প্রায় ১৫০ স্ট্রাইক রেট রান করলেও কোনো ছক্কা হাঁকাননি বাবর।

বল হাতে কিউইদের ব্লেইর টিকনার ২টি এবং বোল্ট ও সাউদি ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

এর আগে পাকিস্তানি বোলারদের তোপে কিউই ব্যাটারদের অবস্থা হয় দিশেহারা। অবশ্য শুরুটা খারাপ হয়নি তাদের। ওপেনার ফিন অ্যালেন ১৩ রান করে বিদায় নিলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৩১) নিয়ে ইনিংস মেরামত করেন ডেভন কনওয়ে (৩৬)। তবে এই দুজনের বিদায়ের পর স্বাগতিকদের ইনিংসে ধস নামে। একমাত্র মার্ক চ্যাপম্যান যা একটু প্রতিরোধ গড়েন। পাঁচে নেমে ১৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩২ রান করেন তিনি।

বল হাতে পাকিস্তানের হারিস রৌফ ৩টি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও নেওয়াজ ২টি করে এবং শাহনেওয়াজ দাহানি নেন ১ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...