| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তারকা বোলারদের বাদ দিচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৬ ১১:১৮:০৪
তারকা বোলারদের বাদ দিচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকবাজের খবরে জানা গেছে, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যাশটন অ্যাগার, মিচেল সুইপসন ও নাথান এলিস পার্থের দলে যোগ দেবেন। তাঁদের মধ্যে স্টয়নিস, রিচার্ডসন ও আগার— যাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুটি টি-টোয়েন্টির জন্য দলে থাকবেন।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘নির্বাচকরা এই ম্যাচগুলোর জন্য পরিকল্পনা করেছে যাতে আমাদের দলটি বিশ্বকাপে ভালো করতে পারে। কিছু খেলোয়াড় মূল স্কোয়াডের তুলনায় একটু আগে প্রস্তুতি শুরু করার জন্য দ্রুত পার্থে চলে যায়। অন্যদের মধ্যে কয়েকজন পার্থে যাবেন না।’

‘নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস সুযোগ পেয়েছেন ভালো পারফর্ম করে। মিচেল সুইপসন গত বছরের বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন। আমাদের টি-টোয়েন্টি দলের স্পিন বিভাগ ভালো করছে।’

অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, যিনি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। সম্প্রতি একজন ওপেনার হিসেবে নজর কেড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দলে তাঁর জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইঙ্গলিস, ড্যানিয়েল সামস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল সুইপসন, নাথান এলিস ও কেন রিচার্ডসন।

ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুটি টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইঙ্গলিস, ড্যানিয়েল সামস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...