| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসির রেকর্ডের রাতে জয় পায়নি পিএসজি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৬ ১০:০৯:১৬
মেসির রেকর্ডের রাতে জয় পায়নি পিএসজি

এবার বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজে দলটির বিপক্ষে খেলতে নেমে গোল করে নিজের রেকর্ড নিজেই নতুন করে লিখলেন মেসি। পর্তুগালের এই ক্লাবটির বিপক্ষে বল জালে জড়িয়ে চ্যাম্পিয়নস লিগের আসরে রেকর্ড ৪০ দলের বিপক্ষে গোলের কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন। তবে মেসির রেকর্ডের রাতে পয়েন্ট খুইয়েছে তার দল পিএসজি।

বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি নেইমার-মেসি-এমবাপ্পেরা। প্রতিপক্ষের ঘরের মাঠে আক্রমণ বা বল দখল এবং আধিপত্য বজায় রাখলেও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিয়ানদের। তবে সেই দোষ দলটির ফুটবলার দানিলো পেরেইরার। আত্মঘাতী গোলে দলকে ডুবিয়েছেন তিনি।

ম্যাচে ১১ আক্রমণ করা পিএসজি এদিন খেলার ২২তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায়। এই আর্জেন্টাইনের গোলে অ্যাসিস্ট করেন নেইমার। তবে তার আগে এমবাপ্পের থেকে দারুণ এক পাস পান এই ব্রাজিলিয়ান। তিন তারকার সম্মিলিত চেষ্টায় শুরুতেই এগিয়ে যায় পিএসজি। তবে খেলার ৪১তম মিনিটে পেরেইরার আত্মঘাতী গোলে প্রথমার্ধে ১-১ সমতায় শেষ করে দুই দলই।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না আসায় শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসি-নেইমারদের। পয়েন্ট হারালেও শীর্ষেই থাকছে পিএসজি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নইয়ে গ্রুপ ‘এইচ’ এর সেরা দল পিএসজি। দুইয়ে থাকা বেনফিকারও অবশ্য সমান ৭ পয়েন্ট রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...