| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে সবার জন্য থাকছে পুরুষ্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ১৪:৫২:৩৪
এশিয়া কাপে সবার জন্য থাকছে পুরুষ্কার

নারী এশিয়া কাপের মিডিয়া ম্যানেজার ও সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশি জানান, স্মারক উপহার হিসেবে দেওয়া হবে পার্স, মানিব্যাগ, চাবির রিংসহ আরও কিছু জিনিস।

৭ দেশের নারী ক্রিকেটার-কোচ হতে শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ও ডেলিগেটদের এই উপহার দেওয়া হবে।

নারী ক্রিকেটারদের দেওয়া হবে পার্স। এসিসি ডেলিগেটদের একটি করে কলম, মানিব্যাগ ও চাবির রিং এবং এসিসি, বিসিবি ও আইসিসির অফিসিয়ালদের দেওয়া হবে একটি করে ল্যাপটপ ব্যাগ; সঙ্গে কলম, মানিব্যাগ ও চাবির রিং।

কোরেশি বলেন, ‘ইতোমধ্যে আমরা ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব জিনিস তৈরির অর্ডার দিয়েছি। সেখান থেকে কয়েকদিনের মধ্যে এগুলো পেয়ে যাবো। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এসব উপহার দেওয়া হবে। উপহারের গায়ে আমাদের সংস্থার নাম যাবে।’

সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল যুক্তরাষ্ট্র থেকে সিলেটে ফিরলে উপহারগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন কোরেশি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...