| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৪ ১০:২৬:৩১
নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

এ শহরেই নিউ জিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি বছরের আগে নিউ জিল্যান্ডে কখনো কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। এ বছরের শুরুতে মুমিনুলের দল টেস্ট ম্যাচ জেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এবার কি তাহলে সীমিত পরিসরে জয়ের পালা। কাজটা কঠিন তবে অসম্ভব নয় মোটেও।

৭ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল নিউ জিল্যান্ডে পৌঁছে আজ অনুশীলন ছাড়া কেটেছে বাংলাদেশের প্রথম দিন। তবে ক্রাইস্টচার্চের রাস্তায় লং ওয়াকে কেটেছে ক্রিকেটারদের সময়। পুরো দল একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে শহরের অলিগলি ঘুরে বেড়িয়েছেন। বিসিবির পাঠানো ভিডিওতে দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের প্রত্যেককে বেশ ফুরফুরে লাগছিল। রাতে দলগত বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম দলের প্রত্যেককে নিজেদের ভূমিকা, দলগত পরিকল্পনা জানাবেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে যুক্তরাষ্ট্র হয়ে অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন ৫ অক্টোবর।

বাংলাদেশ স্কোয়াড:সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...