| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ফুটবলারদের নিয়ে যে গোপন তথ্য দিলেন সালাউদ্দিন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০২ ১২:৪৪:২৩
ফুটবলারদের নিয়ে যে গোপন তথ্য দিলেন সালাউদ্দিন

২০২২-২৩ মৌসুমের সূচি নিয়ে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বৈঠকে বসে কমিটি। সভা শেষে জাতীয় দলের সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে হার নিয়ে ক্ষোভ জানান সম্প্রতি পেশাদার লিগ কমিটিরও হাল ধরা সালাউদ্দিন।

সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচে ভালো করে ফিফা র্যাঙ্কিংয়ে একটু উপরের দিকে আসার লক্ষ্য ছিল বাংলাদেশের। কম্বোডিয়ার মাঠে ১-০ গোলের জয়ে লক্ষ্য পূরণের সম্ভাবনা জোরাল হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল।

এলোমেলো রক্ষণের কারণে অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে প্রথমার্ধে তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সাজ্জাদ হোসেনের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেলেও পরে ফিনিশিংয়ের ব্যর্থতায় হারের হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। উত্তরসূরিদের এমন মলিন পারফরম্যান্সে তাই ক্ষোভ উগরে দিলেন সালাউদ্দিন।

“খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে সন্দেহ আছে আমার। এখন তো কোনো অজুহাত নেই, এখানে আমি বসা। ম্যানেজারের সাথে কথা বলেছি। কোচের সাথেও কথা বলব। এরপর আমার পর্যবেক্ষণ বলব আপনাদের। আমি এখনও কিছু বিশ্লেষণ করিনি।”

গত মৌসুমে চতুর্থ হওয়া সাইফ স্পোর্টিং ক্লাব হঠাৎ করে লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্ত থেকে দলটির সরে না আসায় হতাশ সালাউদ্দিন। নতুন মৌসুম সামনে রেখে ক্লাবগুলোর প্রতি ফিক্সিং ইস্যুতে কঠোর বার্তাও দিয়েছেন তিনি।

“আমি হতাশ সাইফের ব্যাপারে। আমি জানি না (তারা কেন এ সিদ্ধান্ত নিয়েছে)। তবে যেভাবে আছে, এখন সেভাবেই চলবে।”

“বিপিএলে সবাই খেলতে চায়। আমি যা বলেছি, ক্লাবগুলোও সবাই তাই চায়। তাদের কিছু যৌক্তিক পয়েন্ট ছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। ফুটবল যাতে একটা পর্যায়ে যেতে পারে, সে চেষ্টা করছি। আমি দুইটা জিনিস ক্লাবগুলোকে বলেছি, ড্রাগস আর ফিক্সিং যেন না থাকে। প্রমাণ হলে কঠিন শাস্তি হবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...