| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবাক কান্ড ম্যাচ না জিতেও পয়েন্ট পেলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৬ ১১:১৬:১২
অবাক কান্ড ম্যাচ না জিতেও পয়েন্ট পেলো বাংলাদেশ

টানা তিন হারের পর বাংলাদেশের সাবেক তারকাদের এ বৃত্ত থেকে বের করে আনলো বৃষ্টি। প্রকৃতির উপহারে পয়েন্টের খাতা খুললো মোহাম্মদ শরীফের দল।রোববার রাতে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

আর এক ওভার বেশি খেলা হলেই অবশ্য বৃষ্টি আইনে হারতে হতো বাংলাদেশকে। যথাসময়ে নেমে আসা বৃষ্টি বাংলাদেশকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। যা মূলত নিয়মরক্ষার ম্যাচ।

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ধীমান ঘোষ। এছাড়া আফতাব আহমেদ ১৪ বলে ২০, ডলার মাহমুদ ৯ বলে ১৬ ও আব্দুর রাজ্জাক করেন ৭ বলে ১৩ রান

ভারতের পক্ষে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এছাড়া বিনয় কুমার ও অভিমান্যু মিথুনের শিকার দুইটি করে উইকেট। কিপটে বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দেন রাহুল শর্মা। তার একমাত্র শিকারে পরিণত হন ইলিয়াস সানি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...